• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন |

জয়পুরহাটে ইয়াবাসহ মহিলা আ’লীগ নেত্রী ও তার সহযোগী আটক

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাটের কালাই উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রীর বাড়ি থেকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় কালাই উপজেলার একডালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন – কালাই উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও আহমেদাবাদ ইউনিয়ন পরিষদের সদস্য তানজিলা বেগম। তানজিলা উপজেলার একডালা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। তার সহযোগী বাবলু মিয়া একই উপজেলার আওড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতীফ খান জানান, তানজিলা বেগম দীর্ঘদিন ধরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে তার সহযোগী বাবলু মিয়াকে দিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন।

তানজিলা ও তার সহযোগী এক ডালা গ্রামে মাদক দ্রব্য বিক্রি করছেন, এমন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে তানিজলার বাড়িতে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ