• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রীর করোনা পজেটিভ

আন্তর্জাতিক ডেস্ক, ১৩ মার্চ।। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রীর শরীরে করোনাভাইরাস পজেটিভ পাওয়া গেছে।  প্রধানমন্ত্রীর দপ্তরের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রীর অফিসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ট্রুডোর স্ত্রী সোফিয়া গ্রেগরি-ট্রুডোর কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে।  পরীক্ষায় তা পজেটিভ এসেছে।

চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তাকে নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে রাখা হবে।  তবে তিনি ভালো আছেন, তার লক্ষণগুলো জটিল নয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

তবে জাস্টিন ট্রুডো সুস্থ আছেন, তার শরীরে সে ধরনের কোনো লক্ষণ দেখা যায়নি।  নিয়মানুযায়ী এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ১৪ দিন আইসোলেশনে রাখা হয়েছে।  তবে তার কোভিড-১৯ এখন পরীক্ষা করা হয়নি।  তিনি তার নিয়মিত দায়িত্ব পালন করে যাবেন।

এর আগে বৃহস্পতিবার (১২ মার্চ) ট্রুডো এবং তার স্ত্রী স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার কথা জানান। এ সময় ট্রুডোর স্ত্রী সোফিয়ার কোভিড-১৯ পরীক্ষার কথাও জানানো হয়।

সম্প্রতি ব্রিটেন সফরের পর সোফিয়ার ‘হালকা জ্বর অনুভূত’ হয়।  এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা করলে তার কোভিড-১৯ রোগ পজেটিভ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ