• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :

‘পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধে সিদ্ধান্ত’

সিসি ডেস্ক, ১৪ মার্চ। ৷ ‘করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই। পরিস্থিতি বিবেচনা করে স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।’

আজ শনিবার (১৪ মার্চ) সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত  দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, দেশে করোনা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে সরকার স্কুল-কলেজ বন্ধ করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণে কোনো ঘাটতি নেই।

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, সিদ্ধান্ত সময়মতো নেওয়া হবে।

করোনা বিষয়ে বিএনপির পক্ষ থেকে সরকারের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির সব বিষয়ে সরকারের ওপর দোষ চাপানোর কৌশলের রাজনীতি করছে। তিনি বলেন, করোনার মতো রাজনৈতিক ভাইরাস বিএনপির ভেতরে আছে মন্তব্য করে সরকারের বিরুদ্ধে দোষারোপের রাজনীতি পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী।

সংবাদ সম্মেলন শেষে জনসচেতনতা সৃষ্টিতে আওয়ামী লীগ নেতারা লিফলেট বিতরণ করেন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ