• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন |
শিরোনাম :
জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

পুলিশ সদস্যকে থাপ্পড়, যুব মহিলা লীগ নেত্রী আটক

সিসি ডেস্ক, ১৪ মার্চ ।। গাজীপুরে চান্দনা এলাকায় উল্টো পথে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ও মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক রুহুন নেছা রুনা। এতে বাধা দেওয়ায় ট্রাফিক পুলিশের এক সদস্যকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে রুনার বিরুদ্ধে।

এ ঘটনায় আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ রুহুন নেছা রুনাকে আটক করে।

পুলিশ জানায়, দুপুরে গাজীপুর মহানগর যুব মহিলা লীগের আহবায়ক ও গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত ৩১, ৩২, ও ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুন নেছা রুনা গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা দিয়ে গাড়ি নিয়ে উল্টো পথে যাচ্ছিলেন। এ সময় সড়কটিতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশ কনস্টেবল উল্টো পথে যেতে তাকে বাধা দেন।

এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে রুহুন নেছা রুনা গাড়ি থেকে নেমে ওই পুলিশ কনস্টেবলকে থাপ্পড় দেন। ঘটনাস্থলের পাশে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এসে কাউন্সিলর রুনাকে আটক করেন। পরে বাসন থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার চৌধুরী জানান, এ ঘটনায় ওই নারীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ