• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ফুলবাড়ীতে ৯৭ বোতল ফেন্সিডিলসহ আটক তিন

ফুলবাড়ী (দিনাজপুর), ১৪ মার্চ ।। দিনাজপুরের ফুলবাড়ী থানা পুলিশ শনিবার মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৯৭ বোতল ফেন্সিডিলসহ এক মহিলা ও দুই যুবককে আটক করেছে।
পুলিশের হাতে আটক ব্যক্তিরা হলেন, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের বাকুন্ডা গ্রামের মৃত মফেজ উদ্দিনের ছেলে লিয়াকত আলী (১৯),একই উপজেলার জোতবানী ইউনিয়নের আমাইল গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে সালমান শাহ্(২১) এবং ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার স্বজন পুকুর বুন্দিপাড়া গ্রামের আফজাল হোসেন এর স্ত্রী মাহ্মুদা (৩৮)।
থানা সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টার দিকে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ আভিযান পরিচালনা করে পৌর এলাকার স¦জনপুকুর বুন্দিপাড়া সড়কের পাশ থেকে মাদক চোরাচালানের সময় ৯৭ বোতল ফেন্সিডিলসহ ওই তিন জনকে আটক করে।
অফিসার্স ইনচার্জ (ওসি) ফকরুল ইসলাম জানান, তার নেতৃতে এসআই রেজাউল,এসআই জেসমিন,এসআই মশিউর,এএসআই নুর আলম,এএসআই হাসিবুলসহ সংঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ফেন্সিডিলসহ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪সালের বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা রজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ