• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

করোনাভাইরাস: সার্ক নেতাদের ভিডিও কনফারেন্স আজ

সিসি ডেস্ক, ১৫ মার্চ ।। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকানোর কৌশল নির্ধারণের জন্য আজ (রবিবার) ভিডিও কনফারেন্সে বসছেন সার্ক নেতারা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহবানে সাড়া দিয়ে এ কনফারেন্সে বসতে রাজি হয়েছেন নেতারা।

একটি সূত্র জানিয়েছে, বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সটি হতে পারে।

জানা গেছে, দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের বিরুদ্ধে সম্মিলিত উদ্যোগ নেয়ার জন্য গত শুক্রবার টুইটারে ভিডিও কনফারেন্সের জন্য সার্ক নেতাদের আহবান জানান ভারতের প্রধানমন্ত্রী। তিনি টুইটারে লেখেন, করোনাভাইরাস ঠেকাতে আমি সার্ক দেশগুলোর নেতাদের একটি শক্তিশালী কৌশল গ্রহণের প্রস্তাব করছি। আমাদের জনগণকে সুস্থ রাখার স্বার্থে আমরা এ নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করতে পারি। সুস্থ পৃথিবীর জন্য সম্মিলিতভাবে আমরা একটা উদাহরণ সৃষ্টি করতে পারি।

মোদির আহবানের পরপরই এতে সম্মতি জানায় বাংলাদেশ। এরপর সার্কের অন্যান্য দেশও রাজি হয়।

উল্লেখ্য, গতকাল শনিবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। মারা গেছেন ৫,৬১৭ জন। এর মধ্যে চীনে ৩১৮৯ জন, ইতালিতে ১২৬৬ জন ও ইরানে ৬১১ জন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ