• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ভারতে করোনায় আক্রান্ত বাড়ছেই

আন্তর্জাতিক ডেস্ক, ১৬ মার্চ।। ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০৮ জনে পৌঁছেছে। এর মধ্যে সর্বোচ্চ করোনাআক্রান্ত রয়েছেন মহারাষ্ট্র রাজ্যে। রাজ্যেটিতে আক্রান্ত হয়েছেন ৩২ জন।

ভারতে অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। বহু অফিসেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ করছেন কর্মীরা। বন্ধ করা হয়েছে সিনেমা হল।

জানা গেছে, ভারতে সর্বশেষ ১৪টি নতুন আক্রান্তের ঘটনার সব কটিই মহারাষ্ট্রের। কেরালা রাজ্যে আক্রান্তের সংখ্যা ২২। উত্তরপ্রদেশে ১১। হরিয়ানায় আক্রান্ত ১৪ জন আক্রান্তের সবাই বিদেশি।

এদিকে দিল্লিতে আক্রান্ত হয়েছেন সাত জন। তাঁদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “আতঙ্কিত নয়, এই  আমাদের মন্ত্র হওয়া উচিত। আমাদের গা ছাড়া মনোভাব ত্যাগ করতে হবে।”

করোনাভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৫১৫ জন। রবিবার নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৭শ জনের। বিশ্বের ১৫৭ দেশ ও অঞ্চলে আক্রান্তের সংখ্যা প্রায় এক লাখ ৭০ হাজার।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ