• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন |

করোনাভাইরাস: ইতালিতে ২৪ ঘন্টায় ৩৪৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মার্চ ।। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে একদিনেই ৩৪৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে। মোট আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ৯৮০ জন।

আক্রান্তদের মধ্যে ২৩ হাজার ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ১ হাজার ৮৫১ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৭৪৯ জন।

উল্লেখ‌্য, বিশ্বব্যাপী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ হাজার ১১৬ জনের মৃত্যু হয়েছে। এ ভাইরাসে আক্রান্তদের মধ্যে ৭৯ হাজার ৮৮১ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৪৭ জন।

আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিচ্ছেন ৯৫ হাজার ৫০২ জন। চিকিৎসাধীন ৮৯ হাজার ৩৩৯ জনের অবস্থা স্থিতিশীল। ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন ৬ হাজার ১৬৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ