• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন |
শিরোনাম :

চিলমারীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

চিলমারী (কুড়িগ্রাম), ১৭ মার্চ।। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে কুড়িগ্রামের চিলমারীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ।
১৭ মার্চ দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা হয়। সকাল ১০ টায় উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা পরিষদ, প্রশাসন, মুক্তিযোদ্ধা বৃন্দ, উপজেলা আওয়ামী লীগ, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন। এরপরই উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ র‌্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম, উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আছমা বেগম, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ