নওগাঁ প্রতিনিধি ।। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। জাতির পতিা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা নির্মানের যে স্বপ্ন দেখেছিলেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়ন করে অপ্রতিরোধ্য গতিধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
খাদ্যমন্ত্রী মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁয় সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী শুরুর প্রাক্কালে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে স্থাপিত বেদীতে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর বক্তব্যে এসব কথা বলেছেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্ধৃতি দিয়ে খাদ্যমন্ত্রী বলেন মানুষ যদি পেট ভরে খেতে না পায় তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে, মানুষ যদি শান্তিতে ঘুমাতে না পারে তাহলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে, মানুষের যদি আবাসভুমির ব্যবন্থা না করা যায় তাহলে স্বাধীনতা মুল্যহীন হয়ে পড়বে। তাই তিনি তাঁর সাড়ে তিন বছরের শাসনামলে একটি পূর্নাঙ্গ সংবিধান প্রণয়নসহ যে কাজগুলো’র উদ্যোগ নিয়েছিলেন তা তাঁর জীবদ্দশায় পুরন করে গেছেন।
মন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ন। কেবল স্বয়ংসম্পূর্ন নয় বাংলাদেশ ১৯ লক্ষ মেট্রিকটন উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের দেশ হিসেবে বিবেচিত হয়েছে। তিনি আরও বলেছেন ঘরে ঘরে বঙ্গবন্ধু তৈরী করতে হবে।
জেলা প্রশাসন আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, এ কে এম ফজলে রাব্বীসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বেসরকারী উন্নয়ন সংগঠন সমূহ।
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন ও কেককাটা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে গ্যালারীর উদ্বোধন করেন, স্থানীয় সাংসদ ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। পরে কেক কাটা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম, প্রকৌশলী ইমতিয়াজ জাহিরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহব্বুুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা ফয়সাল হাসান, অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, আওয়ামীলীগ নেতা মাহব্ুুবুল আলম কমল, শাহ পরান নয়ন সহ অন্যরা।
নওগাঁ প্রতিনিধি ঃ নওগাঁ জেলার আটটি উপজেলায় ৮৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থান করার জন্য পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল।
গত কয়েকদিনে বিভিন্ন দেশ থেকে আসা ৮৮ জনকে বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর মধ্য নওগাঁ সদরে ৯ জন, রানীনগরে ২, আত্রাইয়ে ২৪, মহাদেবপুরে ৮, মান্দায় ২, বদলগাছিতে ১৩, ধামইরহাটে ১, পত্নীতলায় ২, নিয়ামতপুরে ৫ ও সাপাহারে ২২ জন। তাদের নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়িতে অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
নওগাঁ সিভিল সার্জন ডা: আখতারুজ্জামান আলাল জানান, মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার আটটি উপজেলায় ৮৮ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রতিদিন স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন। ওই ৮৮জনকে বাইরে ঘোরাফেরা না করে বাসায় অবস্থান করার পরামর্শ দেওয়া হচ্ছে।
নওগাঁ স্বাস্থ্য বিভাগ থেকে শুধু বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইনের জন্য নির্দেশনা দেওয়া হচ্ছে। মঙ্গলবার পর্যন্ত এর সংখ্যা ছিল ৮৮ জন।