• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন |

জয়পুরহাটে নবজাতক শিশুদের নাম ‘মুজিব ও রেনু’

জয়পুরহাট, ১৭মার্চ ।। সারা দেশের সাথে জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী। বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনে জন্ম নেওয়া ৪ শিশুর নামকরন করা হলো সে ভাবেই। নব জাতাক ৪ শিশুর মধ্যে ১টি পুত্র সন্তান ও ৩টি কন্যা সন্তান। জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্র নামের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে এমন ব্যাতিক্রমী ঘটনা ঘটে।

জাতির জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষে সাধ্যমত শ্রদ্ধা অর্পন করতে কার্পন্য করেনি জয়পুরহাটের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলো।

এর মধ্যে সবার দৃষ্টি কেরেছে ৪ নবজাতকের নামকরনকে ঘিরে। জয়পুরহাট জেলা সদরের জিতারপুর গ্রামের ফরহাদ ইসলাম তার স্ত্রী খাদিজা আক্তারকে গেল রোববার রাত ৯টায় সন্তান প্রসবের জন্য ভর্তি করান জয়পুরহাট জেলা শহরের সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান মা ও শিশু কল্যান কেন্দ্রে। একই উদ্দেশ্যে ওই চিকিৎসা প্রতিষ্ঠানে পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ি গ্রামের জীবন রায়ের স্ত্রী মমতা রায়কে সোমবার সকাল ১০ টায়, আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর চৌমুনী গ্রামের লিটন মিঞার স্ত্রী পিয়া আক্তারকে সোমবার সন্ধ্যায় ও নওগাঁর ধামুইরহাট উপজেলার জয়পুরহাট সদরের পাশর্^বতী জাহানপুর গ্রামের আবু সুফিয়ানের স্ত্রী কুমকুম আক্তারকে গত শুক্রবার ভর্তি করানো হয়।

গত রাত থেকে আজ ভোরের মধ্যে ওই ৪ দম্পতির ৪টি ফুটফুটে শিশুর জন্ম হয় আগে পরে। এদের মধ্যে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করে সুফিয়ান-কুমকুম দম্পতির নবজাতক পুত্র সন্তানের নাম করন করা হয় মুজিবুর রহমান এবং অপর তিন দম্পতি তাদের কন্যা শিশুদের নামকরন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম রেনু নামে। এমন দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে শিশু ৪টির নামকরন করতে পারায় নিজেদের সৌভাগ্যবান মনে করছেন ওই দম্পতিরা।

নবজাতক শিশুদের মা’য়েরা জানান, এই বিশেষ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিব ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ডাক নাম ‘রেনু’র নামানুসারে তাদের শ্রদ্ধার নিদর্শন হিসেবে নিজেদের ইচ্ছায় নাম করন করেছেন। অন্যদিকে শিশুদের বাবাসহ স্বজনরা জানান, জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে তাদের নবজাতকদের নাম রেখে নিজেদের ভাগ্যবান মনে করছেন।

জয়পুরহাট মা ও শিশু কল্যান কেন্দ্রের আবাসিক চিকিৎসক ডাঃ সওদাগর শাহানা পারভীন জানান, ‘শিশু ৪টি জন্ম লাভের পর ওই দম্পতিরা ছেলে শিশুটির নাম ‘মুজিব’ ও মেয়ে শিশু ৩টির সকলের ডাক নাম রেনু রাখার সিদ্ধান্তের কথা জানান। তাই জয়পুরহাট পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় মুজিব বর্ষে ওই ৪ শিশুসহ আজকের দিনে জন্ম নেওয়া সকল শিশুদের মাকে উপহার হিসেবে তোয়ালে, মশারী ও ক্রেষ্ট প্রদান করা হয়।’

মা ও শিশু কেন্দ্রের দেখভালের দায়িত্ব প্রাপ্ত জয়পুরহাট পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক ডাঃ জোবায়ের গালিব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “ক্ষুদে মজিব ও রেন’ুরাসহ প্রস্তুতিরা বেশ সুস্থ আছেন এবং ওই শিশুরাসহ সকল শিশু ও তাদের মা’র প্রতি বিশেষ তদারকি করা হচ্ছে।”

পে-অফঃ শুধু নামকরনেই স্বার্থকতা নয়, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আদর্শে লালন পালন করে আগামী দিনের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু ৪টির সাথে সকল শিশুদের সহায়তা করতে রাষ্টসহ সরকারি-বেসরকারি পৃষ্টপোষকতার দাবী স্থানীয়দের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ