• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন |

টাঙ্গাইলে ইতালি ফেরত মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে

টাঙ্গাইল, ১৭ মার্চ ।। টাঙ্গাইলের কালিহাতীতে ইতালি ফেরত মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা উপজেলা সদরের দক্ষিণ বেতডোবা এলাকার বাসিন্দা।

ইতালিতে অবস্থানরত স্বামীর কাছ থেকে গত ৯ মার্চ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশে ফেরেন এই মা-মেয়ে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখেন।

স্থানীয় কাউন্সিলর অজয় কুমার দে লিটন বলেন, এ নিয়ে আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সাবধানতা ও সচেতনতার সাথে চলাফেরা করতে হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান বলেন, ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা সুস্থ আছেন। তারা ইতিমধ্যে অনেকের সংস্পর্শে চলে গিয়েছিলেন। তাদেরকে সচেতনার সাথে চলাচল করতে পরামর্শ দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নীপা বলেন, ওই মা-মেয়েকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সেই সাথে আশপাশের জনসাধারণকে তাদের সংস্পর্শ এড়িয়ে চলতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ