• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

আফগানিস্তানে হাসপাতাল থেকে পালালেন ৩৭ করোনা রোগী

আন্তর্জাতিক ডেস্ক, ১৭ মার্চ ॥ আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের একটি হাসপাতাল থেকে কোভিড-১৯ রোগে আক্রান্ত অন্তত ৩৭ রোগী পালিয়ে গেছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়, পালিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠা  ওইসব রোগীরা হাসপাতালে আইসোলেশনে ছিলেন। তারা তাদের স্বজনদের সহায়তায় হাসপাতালের দায়িত্বরত স্টাফদের মারধর করে পালিয়ে যান বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহিদুল্লাহ মায়ার।

তবে এদের মধ্যে কতোজন নারী বা পুরুষ ছিলেন সে তথ্য জানানো হয়নি খবরে।

বিশ্বের একশ ৬৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে শেষ খবর পর্যন্ত সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বব্যাপী আক্রান্ত হয়েছেন এক লাখ ৮০ হাজার মানুষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ