• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন |

গাজীপুরে মিললো করোনা আক্রান্ত রোগী

সিসি ডেস্ক, ১৮ মার্চ ।। গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা একজন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার জেলার সিভিল সার্জন খায়রুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গাজীপুরে কোয়ারেন্টিনে থাকা এক ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এই ব্যক্তিসহ মোট আটজন গাজীপুরে কোয়ারেন্টিনে ছিলেন। তাদের বেশিরভাগই ইতালি থেকে এসেছেন।’

তিনি আরও বলেন, ‘আক্রান্ত ব্যক্তিকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাজধানীর মহাখালীতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, বর্তমানে দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১০ জন। গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়ায় সে সংখ্যা এখন ১১ জনে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ