ঢাকা, ১৮ মার্চ ।। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ জনে। বুধবার (১৮ মার্চ) মহাখালী থেকে আইইডিসিআর এর সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির পরিচালক মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
সংক্রমণ বেড়ে দেশের করোনা পরিস্থিতি এখন ‘কমিউনিটি ট্রান্সমিশন’ পর্যায়ে রয়েছে এমন কোনো তথ্য তাদের কাছে নেই বলে জানান সেব্রিনা ফ্লোরা। এখন পর্যন্ত সবই পারিবারিক সংক্রমণ ঘটেছে বলেও নিশ্চিত করেন তিনি।
এদিকে করোনায় বাংলাদেশে প্রথম একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার বয়স ৭০ এর বেশি। তিনি ফুসফুস, কিডনি, হৃদপিন্ডের সমস্যায় ভুগছিলেন।