• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

ইরানে মারা যেতে পারে ৩৫ লাখ মানুষ!

আন্তর্জাতিক ডেস্ক, ১৮ মার্চ ॥ ইরানে দ্রুত সময়ের মধ্যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণ করতে না পারলে ৩৫ লাখ মানুষ মারা যেতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সাংবাদিক ও চিকিৎসক আফরুজ এসলামি তেহরানের শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণার কথা উল্লেখ করে এ আশঙ্কার প্রকাশ করেন।

করোনা মোকাবিলায় সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইরানের জনগণ এখনই সহযোগিতা করা শুরু করলে ১ লাখ ২০ হাজার মানুষ আক্রান্ত ও ১২ হাজার প্রাণহানিতেই এ মহামারি শেষ হবে। যদি মাঝারি পর্যায়ে সহযোগিতা করে তাহলে তিন লাখ আক্রান্ত ও ১ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হবে।

কিন্তু মানুষজন যদি নির্দেশনা না মানে তাহলে ইরানে অন্তত ৪০ লাখ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হবে। আর এতে প্রাণ হারাবে ৩৫ লাখ মানুষ।

ইরানে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৭৮ জন। মারা গেছেন আরও ১৩৫ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ১৬৯ জন, আর মোট মৃতের সংখ্যা ৯৮৮।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ