• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

৮০০ ভারতীয় সেনাসদস‌্যকে কোয়ারেন্টিনে

আন্তর্জাতিক ডেস্ক, ১৮ মার্চ ।। ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তার সঙ্গে কর্মরত ৮০০ সেনাসদস্যকে কোয়ারেন্টিন করা হয়েছে। আজ বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

৩৪ বছর বয়সী ওই সেনা সদস্য লাদাখের লে ব্যারাকে আরও ৮০০ সেনা সদস্যের সঙ্গে কর্মরত ছিলেন। করোনা আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার পর ওই সেনা সদস্যকে আইসোলেশনে পাঠানো হয়েছে এবং ব্যারাকের বাকি ৮০০ সেনা সদস্যকে কোয়ারেন্টিন করা হয়েছে। এ ছাড়া ওই সেনা সদস্যের বোন, স্ত্রী ও দুই সন্তানকেও আক্রান্ত সন্দেহে হাসপাতালের কোয়ারেন্টিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই সেনা সদস্য তার বাবার মাধ্যমে সংক্রমিত হয়েছেন। গত ২৭ ফেব্রুয়ারি ইরান থেকে দেশে ফিরেছিলেন ওই সেনাসদস্যের বাবা। ওই সময় তিনি ছুটি নিয়ে বাড়ি গিয়েছিলেন। এরপর গত ২ মার্চ আবার ডিউটিতে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া যায়। তার বাবাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি লাদাখ হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৪৭ জনে আর মৃত্যু হয়েছে তিনজনের।

সফটওয়্যার সল্যুশন কোম্পানি ‘ডারাক্স’ এর পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ প্রকাশিত তথ্য মতে, এখন পর্যন্ত বিশ্বের ১৬৭টি দেশ ও অঞ্চলে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে। এতে প্রাণ হারিয়েছে ৮ হাজার ১০ জন, যার অধিকাংশই চীনের নাগরিক। সব মিলিয়ে এই ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৯৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ