নীলফামারী প্রতিনিধি।। করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা মুলক লিফলেট বিতরণ করা হয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) নীলফামারীর এর উদ্যোগে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে এসব বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা ইউনিটের সাধারণ সম্পাদক নুর আলম। সাথে ছিলেন সহ-সভাপতি আব্দুল বারী ও সদস্য খবির আহমেদ।
অন্যান্য স্থানেও সচেতনতা মুলক এই লিফলেট বিতরণ করা হবে বলে জানান সংগঠনের নেতারা।