• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন |
শিরোনাম :

রাঙ্গামাটিতে হাম রোগে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৮

রাঙামাটি, ২০ মার্চ।। জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে হাম রোগে আক্রান্ত হয়ে তিন শিশু মারা গেছে। সেখানে পাঁচ গ্রামে আরো ৯৮ শিশু এই রোগে আক্রান্ত হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।

মৃত শিশুরা হলো— রোজিনা ত্রিপুরা (৩), কহেন ত্রিপুরা (সাড়ে ৩ বছর), বিশন ত্রিপুরা (১১ মাস)।

সাজেক ইউনিয়ন পরিষদের নেলসন চাকমা জানান, গত দুই সপ্তাহে হাম রোগে আক্রান্ত হয়ে শিশুরা মারা গেছে।

সিভিল সার্জন ডা. বিপাশ খীসা জানান, দুর্গম ওই এলাকায় হঠাৎ হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঐ এলাকায় গত ১৫ থেকে ১৭ মার্চ তিনদিনে তিন শিশু মারা গেছে। এবং আক্রান্ত হয়েছে আরো প্রায় ৯৮ জন। এর আগে গত ফেব্রুয়ারি মাসেও ঐখানে দুই শিশু মারা গেছে। বর্তমানে গ্রামগুলোতে পাঁচ সদস্যের একটি মেডিক‌্যাল টিম কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ