• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন |

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা পেলেন

সিসি ডেস্ক, ২১ মার্চ ।। করোনাভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে সারাদেশের স্থানীয় পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তারা আইন প্রয়োগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে পারবেন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এ সংক্রান্ত নির্দেশনার কথা উল্লেখ করে একটি চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে করোনাভাইরাস মোকাবিলায় এর সংক্রমণ রোধে দেশের সব বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কর্মকর্তাদের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ প্রয়োগের ক্ষমতা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সব সিভিল সার্জন ও সব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনটির প্রয়োগ করতে পারবেন।

এখন থেকে স্থানীয় পর্যায়ের কর্মকর্তারা করোনাভাইরাসের বিস্তার ও তথ্য গোপন, মিথ্যা বা ভুল তথ্য প্রদান, দায়িত্ব পালনে বাধা এবং নির্দেশ পালন না করলে শাস্তি দিতে পারবেন।

একইসঙ্গে তাদের এ সংক্রান্ত অপরাধের অভিযোগ দায়ের, তদন্ত, বিচার ও আপিল নিষ্পত্তির ক্ষমতাও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ