• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এইচএসসি পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত

ঢাকা, ২১ মার্চ ।। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষাবোর্ড চেয়ারম্যানরা।

শনিবার (২১ মার্চ) সকল বোর্ড চেয়ারম্যান সভা করে এ সিদ্ধান্ত নিয়েছেন। রবিবার (২১ মার্চ) আন্তঃজেলা শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা পেছানোর প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পরীক্ষা পেছানোর নীতিগত সিদ্ধান্তের কারণে প্রবেশপত্র বিতরণের সময় স্থগিত করা হয়েছে।

সভা শেষে ঢাকা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক জানান, করোনাভাইরাসের কারণে পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল এ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

আগামী ১ এপ্রিল বাংলা (অবশ্যিক) প্রথম পত্র দিয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। ৪ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা আয়োজন হওয়ার কথা রয়েছে। এরপর ৫ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ১৩ মে পর্যন্ত চলার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ