• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন |

নীলফামারীতে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় বিটু গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি।। রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সপ্তম শ্রেণির ১৩ বছরের এক ছাত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামী বিটুকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(২১ মার্চ) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে নীলফামারী পৌর শহরের গাছবাড়ী মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রবিবার(২২মার্চ)বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত বিটু জেলা সদরের চওড়াবড়গাছা ইউনিয়নের নতিবাড়ি কাঞ্চনপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।
এর আগে শনিবার(২১মার্চ)দুপুরে ধর্ষক বিটুর সহযোগি বন্ধু জাহিদকে পুলিশ গ্রেফতার করে আদালতের সোপর্দ করলে আদালতের বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
উল্লেখঃ-গত শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ওই ছাত্রী নতিবাড়ির বাবার মুদি দোকান থেকে নিজ বাড়ি কাঞ্চনপাড়ায় ফিরছিল। এসময় তাকে একই গ্রামের বিটু তার দুই বন্ধু মাসুদ রানা ও জাহিদ হোসেনের সহযোগিতায় জোর করে রাস্তা থেকে তুলে একটি ভুট্টা ক্ষেতে নিয়ে ধর্ষণ করা হয়। ছাত্রীকে রাতেই নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করে তার বাবা বাদী হয়ে বিটুসহ তিনজনকে আসামি করে একটি মামলা করলে পুলিশ বিটুর সহযোগী জাহিদ হোসেনকে গতকাল শনিবার ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, প্রাাথমিক জিজ্ঞাসাবাদে বিটু ওই ছাত্রীকে নিজেই ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। রবিবার বিকালে আদালতে মাধ্যমে তাকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। অপর আসামী মাসুদ রানাকে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ