• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

হাতে ‘হোম কোয়ারেন্টিন’ সিল দেখলেই গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, ২৩ মার্চ ।। ভারতে বিদেশ ফেরতদের হাতে কোয়ারেন্টিন সিল মেরে দেয়া হচ্ছে। কিন্তু তারপরেও বিদেশফেরত অনেককেই কোয়ারেন্টিনে পাঠানোর পর নিয়ম লঙ্ঘন করে বাইরে ঘোরাফেরা করছেন। আর তাই এ পরিস্থিতিতে এ ধরনের লোকদের বিরুদ্ধে নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির বেঙ্গালুরু সিটি কর্তৃপক্ষ। বলা হয়েছে, হাতে কোয়ারেন্টিন সিল আছে এমন ব্যক্তিকে বাইরে দেখলেই গ্রেপ্তার করা হবে।

এনডিটিভির খবরে বলা হয়েছে বেঙ্গালুরু শহর পুলিশ কমিশনার ভাস্কর রাও সোমবার বলেছেন, শরীরে হোম কোয়ারেন্টিন সিল দেয়া ব্যক্তিদের যদি জনবহুল এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় তাহলে তাদের গ্রেপ্তার করা হবে।

জনস্বার্থে তারা ঘরে থাকুক তা নিশ্চিত করতে ৫ হাজার বিদেশফেরত যাত্রীর শরীরে হোম কোয়ারেন্টিন সিল লাগানো হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ‘শরীরে হোম কোয়ারেন্টিন সিল আছে এমন কয়েকজন বিএমটিসি (বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন) বাসে চলাচল করছে এবং রেস্তোঁরাগুলিতে বসে আছে এমন তথ্য পেয়েছি। দয়া করে ১০০ নম্বরে ফোন করুন, এই ব্যক্তিদের ধরে নিয়ে যাওয়া হবে, গ্রেপ্তার করে সরকারী কোয়ারেন্টিনে প্রেরণ করা হবে।’

কর্মকর্তাদের মতে, কোয়ারেন্টিন সিলযুক্ত লোকদের নিজ ঘরে কমপক্ষে ১৪ দিন আলাদা থাকতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ