• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

করোনা নিয়ে চীনে ফের দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক, ২৪ মার্চ ।। চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে ওইদিন করোনায় মারা গেছেন আরও সাতজন।

গত কয়েকদিন ধরে দেশটি ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা কমে আসার পর হঠাৎ করেই ফের এই ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন চীনা কর্তৃপক্ষ।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন এক বিবৃতিতে জানায়, চীনে সোমবার নতুন করে আরও ৭৮ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এই সংখ্যা গত রোববারের তুলনায় প্রায় দ্বিগুণ। ওইদিন করোনায় আক্রান্ত হয়েছিল মাত্র ৩৯ জন।

তবে আশার কথা হচ্ছে, করোনায় নতুন আক্রান্তদের ৭৪ জনই চীনের বাইরে থেকে আগত। ফলে বহিরাগতদের জন্য কঠোর ব্যবস্থা গহেণ করেছে চীনা কর্তৃপক্ষ। এখন থেকে যেসব বিদেশি চীনে আসবেন তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারান্টাইনে থাকতে হবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরের শেষ নাগাদ চীনের উহান শহর থেকে গোটা দেশে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এর পর বিশ্বের অন্যান্য দেশেও এটি বিস্তার লাভ করে। তবে এখন অব্দি করোনায় আক্রান্তের দিক দিয়ে চীনই এগিয়ে। সোমবার পর্ন্ত চীনের মোট ৮১১৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন দেশটির ৩২৭৭ জন মানুষ।

সূত্র: স্ট্রেইটস টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ