• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিদিন ৫০ জনকে খাবার দিচ্ছে হাকিমপুর ফাউন্ডেশন

দিনাজপুর, ২৬ মার্চ ।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আতঙ্ক পুরো বিশ্বে। বাংলাদেশেও পড়ছে তার প্রভাব। করোনাকে ঠেকাতে সরকারি সাধারণ ছুটির ঘোষণা করা হয়েছে। হিলিসহ সর্বত্রে চলছে লকডাউন। ঘর থেকে বাহির হতে পারবে না কেউ। এমন নির্দেশ মেনে চলছে সবাই। কিন্তু খেটে খাওয়া দিনমজুরদের কি হবে। একদিন কর্ম না করলে মুখে খাবার উঠে না ছেলে-মেয়েসহ স্বপরিবারের। তাদের কথা চিন্তা করে পাশে দাড়ালেন হাকিমপুর ফাউন্ডেশন।

দিনাজপুরের হাকিমপুর ফাউন্ডেশন ”সকলে মোরা সকলের তরে”-এ শ্লোগানকে সামনে রেখে একদল তরুণ যুবক নিজস্ব অর্থায়নে চাল, ডাল আর আলু নিয়ে শহর গ্রামের অলিগলি খুঁজে রিকশা, ভ্যানচালক ও দিনমজুরদের হাতে তুলে দিচ্ছেন খাবার।

হাকিমপুর ফাউন্ডেশনের যুবকরা বলেন, দীর্ঘ দেড় বছর ধরে আমরা অসহায় মানুষের পাশে থেকে আমাদের সাধ্যমতো তাদের সাহায্য করে আসছি। করোনা ভাইরাসকে প্রতিরোধ করতে মানুষ যখন ঘর বন্দি। তখন অসহায় দিনমজুরদের পাশে কিছু চাল ডাল আর আলু নিয়ে তাদের পাশে দাড়াচ্ছি এবং সাহস যোগাচ্ছি।

জানা গেছে, গত দুইদিন ধরে এই কাজ করে যাচ্ছে তারা। প্রতিজনকে দেড় কেজি চাল, আড়াইশ গ্রাম ডাল আর আধা কেজি আলু দিচ্ছে। প্রতিদিন প্রায় ৫০ জন অসহায়দের এই খাবার বিতরণ করা হচ্ছে। তারা হিলির প্রশাসন, জনপ্রতিনিধি ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ