• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন |

সৈয়দপুরে ঘুড্ডি ফাউন্ডেশনের উদ‌্যোগে মাস্ক ও হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরন

সিসি নিউজ, ২৬ মার্চ ।। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সৈয়দপুরে ঘুড্ডি ফাউন্ডেশনের উদ‌্যোগে ১ হাজার মাস্ক ও ২ হাজার বোতল হ‌্যান্ড স‌্যানিটাইজার বিতরন করেছে। সৈয়দপুর স্বাস্থ‌্যসেবা কেন্দ্র, ১০০ শয‌্যা হাসপাতাল, থানায় কর্মরত পুলিশ এবং রিক্সা-ভ‌্যান চালক ও ক্ষুদ্র মুদি দোকানদারের মাঝে বিতরন করা।

ঘুড্ডি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবি সৈয়দপুর সরকারী কারিগরী স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের সহায়তায় কলেজের ল‌্যাবরেটরীতে হ‌্যান্ড স‌্যানিটাইজার তৈরী করে গত এক সপ্তাহ থেকে বিতরন করছে।

বিতরনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে সৈয়দপুর থানায় কর্মরত পুলিশদের জন‌্য মাস্ক ও হ‌্যান্ড স‌্যানিটাইজার তুলে দেন ঘুড্ডি ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী আসাদুজ্জামান, আব্দুল মুয়িদ, সুমি আক্তার লাবনী ও আবু শহীদ চৌধুরী।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ওইসব পণ‌্য গ্রহণ করেন। এ সময় ইনডিপেনডেন্ট টেলিভিশনের নীলফামারী জেলা প্রতিনিধি জসিম উদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ