• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন |
শিরোনাম :

করোনা রুখতে ৪ কোটি রুপি দিলেন প্রভাস

বিনোদন ডেস্ক, ২৭ মার্চ ।। করোনাভাইরাস মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছেন বাহুবলি সিনেমাখ্যাত অভিনেতা প্রভাস।

বৃহস্পতিবার এই অভিনেতা ৪ কোটি রুপি দান করেছেন। এর মধ্যে ৩ কোটি রুপি তিনি ভারতের প্রধানমন্ত্রীর জাতীয় রিলিফ ফান্ডে এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে ৫০ লাখ রুপি করে দিয়েছেন। হিন্দুস্তান টাইমস এই তথ্য জানিয়েছে।

এদিকে তার পরবর্তী সিনেমার শুটিং করে কয়েকদিন আগে জর্জিয়া থেকে ফিরেছেন এই অভিনেতা। ভারতে ফিরেই স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে তিনি। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে এক বিবৃতিতে প্রভাস লেখেন, ‘বিদেশ থেকে শুটিং শেষ করে ভালোভাবে ফিরেছি। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার সামান্য ঝুঁকি থাকায় স্বেচ্ছায় কোয়ারেন্টাইনের সিদ্ধান্ত নিয়েছি। আশা করব আপনারাও নিরাপদ থাকার জন্য প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করবেন।’

শুধু প্রভাস নয়, তেলেগু সিনেমার অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী নোভেল করোনাভাইরাস মোকাবেলায় সাহায্যের হাত বাড়িয়েছেন। অভিনেতা পবন কল্যাণ ইতোমধ্যে ২ কোটি রুপি দিয়েছেন। এছাড়া রাম চরণ দিয়েছেন ৭০ লাখ রুপি। এই অভিনেতার বাবা তেলেগু সুপারস্টার চিরঞ্জীবি ও অভিনেতা মহেশ বাবু ১ কোটি রুপি করে সাহায্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ