• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

ঢাকায় পৌঁছেছে আলিবাবার তিন লাখ মাস্ক

সিসি ডেস্ক, ২৯ মার্চ ।। চীনভিত্তিক ই-কমার্স জায়ান্ট আলিবাবার দেওয়া তিন লাখ মাস্ক ঢাকায় এসে পৌঁছেছে। রোববার দুপুরে এক বিশেষ কার্গো বিমানে চীন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মাস্কগুলো ঢাকায় এসে পৌঁছায়।

বিষয়টি নিশ্চিত করেন ঢাকাস্থ চীনা দূতাবাসের উপ প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান।

আলিবাবা ফাউন্ডেশন এবং আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনা মোকাবিলায় এই মাস্কগুলো বাংলাদেশকে দেওয়া হলো।

আলীবাবার পাঠানো এসব মাস্কের মধ্যে দুই লাখ ৭০ হাজার সার্জিক্যাল মাস্ক এবং বাকি ৩০ হাজার এন ৯৫ মাস্ক। এই মাস্কগুলো করোনা রোগীর চিকিৎসায় নিয়োজিত প্রথম সারির চিকিৎসকদের নিরাপত্তার জন্য বিশেষভাবে তৈরি বলে জানান হুয়ালং ইয়ান।

এর আগেও শুক্রবার করোনা শনাক্তকরণে ৩০ হাজার কিট বাংলাদেশ সরকারকে দেওয়া হয় আলিবাবার পক্ষ থেকে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ