সিসি নিউজ, ৩১ মার্চ ।। সৈয়দপুরে ২০১৫ সালে গঠিত ছাত্র সংগঠন “উল্লাস” এর উদ্যোগে পিপিই বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. নাসিম আহমেদ-এর মাধ্যমে ১০০ শয্যা হাসপাতালের ডাক্তার-নার্সদের জন্যে ১০ পিস পিপিই প্রদান করে সংগঠনটি।
এ সময় সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আরএমও ডা. মো. আরিফুল হক সোহেল চিকিৎসক-নার্সদের জন্য পিপিই গ্রহন করেন। এর আগে উল্লাসের সদস্যরা করোনা পরিস্থিতিতে দেশে অঘোষিত লকডাউনে সৈয়দপুরে বিপাকে থাকা দিনমজুর মানুষদের পাশে দাঁড়ায়। সংগঠনটি উপজেলার ১০০ পরিবারের সাত দিনের আহারের ব্যবস্থা করেছে।
উল্লাসের সদস্যরা জানায়, সৈয়দপুরের সকল স্বেচ্ছাসেবী সংগঠন একত্রিত হয়ে কাজ করলে এলাকার সকল অসহায় মানুষের খাবার নিশ্চিত করা সহজ হবে।