• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

সোশ্যাল মিডিয়ার ৫০ অ্যাকাউন্ট বন্ধের তালিকা দিল পুলিশ

সিসি ডেস্ক, ১ এপ্রিল।। প্রাণঘাতী করোনাভাইরাস সম্পর্কে গুজব ছড়ানোয় ৫০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে তালিকা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার পুলিশের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) মো. সোহেল রানা এক খুদে বার্তায় এসব তথ্য জানিয়েছেন।

এছাড়া আরও ৮২টি সোশাল মিডিয়া অ্যাকাউন্ট, পেইজ ও সাইটে গুজব ছড়ানোর পেছনে কারা রয়েছে, তাদের খুঁজে বের করতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন তিনি।

সোহেল রানা বলেন, গুজব ছড়ানোর অভিযোগে ইতোমধ্যে ঢাকা, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও কিশোরগঞ্জ থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে গতকাল পুলিশ সদরদপ্তর থেকে বলা হয়, করোনাভাইরাস মহামারী ঠেকানোর এই সময়ে পুরনো এবং ‘ফটোশপ করা’ ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করে পুলিশ সদস্যদের মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা চলছে।

এসব ছবি ইন্টারনেটে না ছড়িয়ে বরং সতর্ক থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়।

এই ধরনের অপপ্রচার অব্যাহত থাকলে ‘উপযুক্ত আইনি ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে বলা হয়, সাইবার টিমগুলোও গুজব ও মিথ্যা রটনাকারীদের খুঁজে বের করতে কাজ করছে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সঙ্কট মোকাবেলায় পুলিশের ২ লক্ষাধিক সদস্য বিভিন্ন প্ল্যাটফর্মে নিরলসভাবে কাজ করে চলেছে বলে সদরদপ্তর জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ