• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

গার্মেন্টস বন্ধে সরকারি নির্দেশনা নেই : বাণিজ্যমন্ত্রী

ঢাকা, ১ এপ্রিল ।। গার্মেন্টস বন্ধের বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, মালিক চাইলে তারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবেন। গার্মেন্টস খাতকে দুই শতাংশ সুদে অনুদান নয়, তাদের ঋণ দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।

বুধবার (১ এপ্রিল) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের অর্থনীতিতে করোনাভাইরাসের প্রভাব মোকাবিলায় করণীয় শীর্ষক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী রফতানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল ঘোষণা করেছেন। এ তহবিল থেকে ব্যবসায়ীরা কীভাবে সুবিধা পাবেন জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, এ তহবিল থেকে গার্মেন্টস শিল্পের জন্য ২ শতাংশ সুদে লোন দেওয়া হবে, এটা অনুদান নয়।

বৈঠকের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, সমস্যাগুলো নিয়ে আলোচনা হয়েছে, কী সুযোগ আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়গুলো বিশ্লেষণ করে আমরা করণীয় ঠিক করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ