• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

নীলফামারীতে ৪৮০পরিবারকে দুই হাজার করে টাকা দিচ্ছে আরডিআরএস

নীলফামারী, ৪ এপ্রিল ।। করোনা ভাইরাসের প্রভাবে খাদ্য সংকটে পড়া নীলফামারীর অস্বচ্ছল ৪৮০টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে একমাসে দুই হাজার করে টাকা দিচ্ছে আরডিআরএস বাংলাদেশ। প্রতি সপ্তাহে পাঁচ’শ করে চার সপ্তাহে দেয়া হবে এই টাকা। ইতোমধ্যে প্রথম পর্যায়ের পাঁচ’শ করে টাকা দিয়েছে তারা।

সংস্থার নীলফামারী রিজিওন কার্যালয় সুত্র জানায়, জেলার ২৪টি শাখার মাধ্যমে ৪৮০টি অসহায় পরিবারকে নির্বাচিত করে এই সহায়তা দেয়া হচ্ছে। প্রথম পর্যায়ের দুই লাখ ৪০হাজার টাকা দেয়া হয়েছে এসব পরিবারের মাঝে।

নীলফামারী রিজিওনের সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিদ্যুৎ কুমার সাহা বলেন, আরডিআরএস বাংলাদেশ দুর্যোগকালীন সময়ে অসহায় মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সংকটের কথা মাথায় রেখে সংস্থার উদ্যোগে একমাসে দুই হাজার করে টাকা দেয়া হবে অস্বচ্ছল এই পরিবারগুলোকে। চার ধাপে (চার সপ্তাহে) নয় লাখ ৬০হাজার টাকা দেয়া হবে পরিবারগুলোকে। এই মুহুর্ত্বে বিশেষ উপকারে আসবে তাদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ