• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |

সৈয়দপুরে সরকারী নিষেধাজ্ঞা অমান‌্য করায় নৈশকোচ আটক

সিসি নিউজ, ০৫ এপ্রিল ।। সরকারী নিষেধাজ্ঞা অমান‌্য করে যাত্রী তোলার অপরাধে পুলিশ ঢাকাগামী দুটি নৈশকোচকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে সৈয়দপুর থানা পুলিশ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে কোচ দুটি আটক করে। কোচের বেশীর ভাগ যাত্রী ঢাকা ও গাজীপুরের বিভিন্ন গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

পুলিশ জানায়, সেলফী পরিবহন ও সরকার এন্টারপ্রাইজ নামে নৈশ কোচ দুটিতে ঢাকাগামী যাত্রী তোলার সংবাদ পেয়ে কোচ দুটি আটক করা হয়। এ সময় যাত্রীদের সাথে কোচের চালক ও হেলপার পালিয়ে যায়। পরে রাত সাড়ে ১১টার দিকে সেলফী পরিবহন নামের কোচটি থানায় নিয়ে আসে পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে এ রিপোর্ট লেখার সময় সরকার এন্টারপ্রাইজ নামের কোচটি থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকারী নিষেধাজ্ঞা অমান‌্য করায় কোচ দুটি আটক করা হয়েছে। তবে কোচের চালক, হেলপার বা কোচের সাথে সংশ্লিষ্ট কোন ব‌্যাক্তিকে আটক করা যায়নি। অপরদিকে সামাজিক দূরত্ব বজায়ে নিজ বাড়ীতে চলে যাওয়ার শর্তে যাত্রীদের ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ