• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

সৈয়দপুরে লকডাউন না মেনে ঘরের বাইরে মানুষ

সিসি নিউজ, ৫ এপ্রিল।। সৈয়দপুরে লকডাউন না মেনে ঘরের বাইরে ঘোরাফেরা করছে মানুষ। বাজারে ওষুধ দোকানের পাশাপাশি অন্যান্য দোকানের একাংশ খুলে বেচাকেনা চলছে দেদারছে। উপজেলা, থানা প্রশাসন ও সেনাবাহিনীর টহল চলাকালীন সময় দোকানপাট বন্ধ থাকলেও কিছুক্ষণ পরে পূর্বের অবস্থায় ফিরছে হাট-বাজারগুলো।
গত তিন দিনে লকডাউন না মানায় বিভিন্ন ব্যবসায়ী, পথিকসহ বেশ কয়েকজনকে জরিমানা করা হয়েছে। এ ছাড়া শনিবার রাতে বাস টার্মিনালে ঢাকাগামী দুটি নৈশকোচে যাত্রী তোলায় সৈয়দপুর ট্রাফিক পুলিশ কোচ দুটিকে আটক করেছে। এ সময় যাত্রীরা নিজ ঘরে ফিরে গিয়ে সরকারের নির্দেশ পালন করবে- এমন শর্তে ছেড়ে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ