• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |

খানসামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ব্র্যাক

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় ব্র্যাক রানীরবন্দর এলাকার আওতাধীন দক্ষিণ বালাপাড়া গ্রামের বানিয়া পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছে ব্র্যাক।

বিকেলে আঞ্চলিক ব্যবস্থাপক মো:আনিসুর রহমান ও দিনাজপুর জেলা সমন্বয়কারী আরিফুল ইসলাম এর তত্ত্বাবধানে ১৪টি পরিবারের মাঝে পরিবার প্রতি এক বান্ডিল ঢেউটিন ও আংশিক ক্ষতিগ্রস্থ ৩টি পরিবারের মাঝে দুই হাজার করে টাকা প্রদান করেন রানীরবন্দর এলাকা ব্যবস্থাপক আলতাফ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা হিসাব ব্যবস্থাপক নজরুল ইসলাম, পাকেরহাট শাখা ব্যবস্থাপক মাজহারুল ইসলাম, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ