• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

সৈয়দপুরে মহল্লাবাসীদের লকডাউন!

সিসি নিউজ, ৬ এপ্রিল॥ লকডাউন সৈয়দপুর। করোনা ভাইরাস প্রতিরোধে মহল্লাবাসীদের নিজ উদ‌্যোগে এ লগডাউন। বন্ধ রয়েছে অফিস, আদালত ও প্রতিষ্ঠানগুলি। এই কার্যক্রম অব্যাহত রাখতে টহল জোরদার রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। উপজেলা প্রশাসন পরিচালনা করছে ভ্রাম্যমান আদালত।
তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে বাড়ি থেকে বের হচ্ছে সাধারণ মানুষ। ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন এলাকা, হাট বাজারে। প্রশাসন দেখলেই দাড়িয়ে পড়ছে ঔষধ ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানের সামনে।
অসচেতন মানুষের এই কার্জক্রম রুখতে সেচ্ছায় বাঁশের ব্যারিকেড দিয়ে বিভিন্ন পাড়া মহল্লার প্রবেশ মুখ গুলো বন্ধ করে দিচ্ছে বসবাসকারীরা।
আজ সোমবার দুপুর থেকে শহরের বিভিন্ন মহল্লার বসবাসকারীরা জানান, শহরের প্রধান সড়কে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাধা অতিক্রম করতে বহিরাগত পথচারী ও বিভিন্ন যানবাহন পাড়া-মহল্লার সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে সংক্রমনের ঝুঁকিতে পড়ছে এলাকায় বসবাসকারীরা। তাই সকলে একত্রিত হয়ে স্বেচ্চায় লকডাউনের সিদ্ধান্ত নিয়ে চলাচলের প্রধান সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি প্রবেশ পথে জীবানু নাশক রাখা হয়েছে। জরুরী প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। একইভাবে পাড়ার কেউ বাইরে গেলেও ফিরে আসার সময় জীবানুমুক্ত হবেন।
এবিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, শহরের বিভিন্ন পাড়া-মহল্লার বাসিন্দারা স্বউদ্যোগে এ কাজটি করেছেন। তবে সরকারের এমন কোন সিদ্ধান্ত হয়নি। সরকার যেহেতু চাচ্ছেন ঘর থেকে লোকজনর বের না হওয়ার। সে উদ্দেশ্যে সেটি করে থাকলে ভালোই হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ