• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন |

নীলফামারীতে সেনাবাহিনী মেডিক্যাল ক্যাম্পে শতাধিক রোগীর চিকিৎসাসেবা

সিসি নিউজ, ৭ এপ্রিল ।। করোনা পরিস্থিতিতে সাধারন মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নীলফামারীতে সেনাবাহিনীর উদ্যোগে ভ্রাম্যমান মেডিক্যাল ক্যাম্প শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে ওই ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল মো. নজরুর ইসলাম।
দিনব্যাপী ঐ ক্যাম্পে শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। ৬৬ পদাতিক ডিভিশনের তত্বাবধানে ১৯ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারী আয়োজিত এই ক্যাম্পটি ক্রমান্বয়ে জেলার ছয় উপজেলায় পরিচালিত হবে।
এরপর সেখানে করোনায় ঘরবন্দী শতাধীক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকালে নীলফামারী সার্কিট হাউজ সম্মেলণ কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে জেলা-উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন মেজর জেনারেল নজরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান (বিপিএম,পিপিএম), ৬৬ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আল ইউসুফ, কর্নেল জিএস ডিজিএফআই’র কর্নেল আবু জাফর, ৬৬ পদাধিক ডিভিশনের কর্ণেল স্টাফ কর্নেল মো. রাইসুল ইসলাম, ৬৬ মিলিট্যারী পুলিশ অধিনায়ক লে. কর্ণেল শহীদুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ