• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন |

জয়পুরহাটে কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রীসহ স্বাস্থ্য উপকরন বিতরন

জয়পুরহাট প্রতিনিধি ।। দেশে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে জয়পুরহাটে গৃহবন্ধী হয়ে পরেছেন হাজার হাজার দরিদ্র মানুষ। এমন অসহনীয় দুর্দিনে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, সমাজকর্মীসহ বিভিন্ন দানশীল ব্যাক্তিরা অভাবগ্রস্থ মানুষের জন্য দু’ হাত বাড়িয়েছেন সাহায্য নিয়ে। এ দুঃসময়ে প্রতি দিনই সাহায্য সহানুভূতির খবর পাওয়া যাচ্ছে জেলার কোন না কোন অঞ্চল থেকে।
জয়পুরহাট-০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু দৈনন্দিন অনুদানের অংশ হিসেবে জয়পুরহাট সদর উপজেলা মোহাম্মদাবাদ ও বম্বু ইউনিয়নের কর্মহীন খেটে খাওয়া ১২ শতাধীক মানুষের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিজ উদ্যোগে বিতরণ করেছেন বাড়ী বাড়ী গিয়ে ।

জয়পুরহাটের কালাইয়ে নিজ এলাকায় মানবিক সেবার অংশ হিসেবে চাল, ডাল, আলু, তেল, সাবান, মাস্ক, হ্যান্ড স্যানিজারসহ স্বাস্থ্য সামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ সম্পাদক তাজমহল হীরক। ৫ শতাধিক পরিবারকে একই ধরনের অনুদান দেওয়ার লক্ষ্যে মঙ্গলবার দুপুর থেকে কার্যক্রম শুরু করেছেন এই কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা। এ সময় এলাকার গন্যমান্য ব্যাক্তি ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জয়পুরহাট বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদের ব্যানারে প্রায় এক শত পরিবারকে অনুরুপ অনুদান বিতরন করা হয়। বঙ্গবন্ধু পেশাজীবি পরিষদ নেতাদের নিজ তহবিল থেকে এই অনুদানের অর্থ সংগ্রহ করা হয়েছে তারা জানােিয়ছেন। দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি গিয়ে অনুদান বিতরন করেন- সংগঠনটির সিনিয়ার সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারন সম্পাদক মাহমুদ হোসাইন, যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল ইসলাম উজ্জল প্রমূখ।

অসহায় মানুষদের পাশে সক্ষমদের সহানুভূতি হোক অনুস্মরনীয়, এমন দাবী জয়পুরহাটবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ