• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

করোনা: খানসামায় কাফন, জানাযা ও দাফন কমিটি গঠন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামায় প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে মৃত ব্যক্তির কাফন,জানাযা ও দাফন নিরাপদে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ৩জন মহিলাসহ ১০ সদস্যের উপজেলা কমিটি গঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ইসলাম ধর্ম অনুযায়ী মুসলমান ব্যক্তি মারা গেলে কাফন,জানাজা ও দাফনের বিধান রয়েছে কিন্তু করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় বর্তমানে এ ভাইরাস সংক্রমণে কোনো মুসলমান মারা গেলে জনসাধারণ তার কাফন,জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে।এই কারনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উপজেলা কাফন,জানাজা ও দাফন কমিটি গঠন করা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণে উপজেলায় কোনো মুসলমান মারা গেলে ওই টিম তার কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করবে।

উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম জানান,একটি মৃত্যুও আমাদের কাম্য নয় তাই নিয়মিত টহল চলছে সবাই যেন নিজ বাড়িতে অবস্থান করে এবং জনসমাগম এড়িয়ে চলে আর আগাম প্রস্তুতি হিসেবে উপজেলা কাফন,জানাজা ও দাফন কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ