খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে দিনাজপুর খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ডাক্তার, নার্স-মিডওয়াইফ ও কর্মচারীদের সুরক্ষার জন্য পিপিই প্রদান করা হয়েছে।
৮এপ্রিল (বুধবার) দুপুরে সাবেক পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপির নির্দেশনা অনুযায়ী তার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মাহমুদুল হক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শামসুদ্দোহা মুকুলের কাছে ৩০পিস পিপিই হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় মেডিকেল অফিসারগণ উপস্থিত ছিলেন ।