ঢাকা ।। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে প্রথমবারের মতো জার্মানির উদ্দেশে ঢাকা ছাড়লেন বাংলাদেশে অবস্থানরত ১২৩ জার্মান নাগরিক।
শুক্রবার (১০ এপ্রিল) দুপুর ১টা ৪৩ মিনিটে কনডর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (ডিই-৬৯৩) জার্মানির ফ্র্যাঙ্কফুট বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র ফ্লাইট ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, ফ্লাইটে বাংলাদেশে বসবাসরত দেশটির নাগরিক, কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা রয়েছেন।
এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান, রাশিয়া, মালয়েশিয়া ও জাপানের নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন।