• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

চিলমারীতে নর সুন্দরদের কষ্টে দিন কাটছে

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ।। দিনরাত কাজে থাকতো নর সুন্দরদের  সেলুন গুলো। সুন্দর পরিপাটি করে সাজানো সাথে, ফ্রেশ করে তোলাই যাদের কাজ। দীর্ঘলাইন ছিল যেসব দোকানে করোনার থাবা থেকে রক্ষার জন্য বন্ধ করে দেয়া হয়েছে সেলুন গুলো। এই নর সুন্দররা হাতের উপর যা আয় করতো তা দিয়েই পরিবার পরিজন নিয়ে দিন পার করতো। কিন্তু করোনা নামক ভাইরাসের ঝড়ে উলোট পালোট হয়ে গেছে তাদেরও জীবন। প্রশাসনের পক্ষ থেকে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে তাদের দোকান গুলো। তাই থেমে গেছে তাদের আয় রোজগার। দোকান বন্ধ নেই কাজ হাত পা গুটিয়ে বসে থাকা নর সুন্দরদের জীবনে নেমে এসেছে দুর্দিন। কাজের উপর যাদের পেট ভরতো কাজ নেই পেটে খাবার নেই।
অসহায় দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের জন্য সরকার এগিয়ে আসলেও দীর্ঘদিন থেকে হাত পা গুটিয়ে বসে থাকা নুর সুন্দরদের ভাগ্যে এখনো জোটেনি এক মুঠো ত্রাণের চাউল। দিন যাচ্ছে কষ্টের পাল্লা ভারি হচ্ছে তাদের। নর সুন্দর সমিতির সভাপতি শ্রী রমেস চন্দ্র জানান, ভাই দেশে করোনার প্রভাব শুরু হওয়ার পর পরই গত ২৬ মার্চ থেকে প্রশাসনের নির্দেশে সেলুন গুলো বন্ধ রাখা হয়েছে। বেকার হয়ে পড়েছে প্রায় শতাধিক নর সুন্দর। আমরা দিনে আয় করি দিনে খাই, এখন কাজকাম নাই আয়ও বন্ধ বড় কষ্টে আছি আমরা। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্ বলেন, বিষয়টি আমি শুনেছি তাদের তালিকা করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ