• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন |

সৈয়দপুরে মিনহাজের উদ‌্যোগে ঘরবন্দী মানুষদের মাঝে সবজি বিতরন

সিসি নিউজ, ১১ এপ্রিল ।। বসুন্ধরা কিংসের সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম মিনহাজের উদ‌্যোগে আজ শনিবার সৈয়দপুর পৌরসভার ৪ ও ৫ নং ওয়ার্ডের কর্মহীন ঘরবন্দী পরিবারের মাঝে সবজি বিতরন করেন। সবজির মধ‌্যে ছিল মিস্টি কুমড়ো, আলু, শসা, বেগুন, বাধাকপি, কাঁচা মরিচ ও টমেটো। এ দুটি ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে ওইসব কাঁচা সবজি বিতরন করা হয়।

পৌর এলাকার ৪নং ওয়ার্ডের কয়ানিজপাড়ায় সকালে সবজি বিতরনে সিসি নিউজ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক জসিম উদ্দিন এবং দুপুরে ৫নং ওয়ার্ডে সবজি বিতরনে পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু উপস্থিত ছিলেন। এ সময় বসুন্ধরা কিংসের নীলফামারী জেলা শাখার সাধারন সম্পাদক আরিফ হোসেন, সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মমিনুর রহমান নয়ন, সাংগঠনিক সম্পাদক লিটন মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব হাসান ও মহিলা সংগঠক রুপা উপস্থিত ছিলেন।

উল্লেখ‌্য যে, সামাজিক দুরত্ব বজায় রেখে সৈয়দপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এসব সবজি বিতরন করা হবে বলে বসুন্ধরা কিংসের সৈয়দপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মমিনুর রহমান নয়ন সিসি নিউজকে নিশ্চিত করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ