• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

বন্ধ হচ্ছে উহানের সেই করোনা হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক ।। করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসাবে পরিচিত হুবেই প্রদেশের উহান নগরীতে এখন আর কোনও কোভিড-১৯ রোগী নেই। সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা নেমে এসেছে শূন্যের কোটায়। তাই করোনা রোগীদের চিকিৎসাসেবা দিতে জরুরি ভিত্তিতে শহরটিতে যে হাসপাতালটি তৈরি করা হয়েছিল তা বন্ধ করে দিচ্ছে চীন সরকার।

সর্বশেষ চারজন রোগী ছিল ১ হাজার ৬০০ শয্যার লেইশেনশান হাসপাতালটিতে। তাদেরকে উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালে পাঠানো হয়েছে। শেষ রোগীদের স্থানান্তরের পর হাসপাতালটিতে এখন আর কোনো রোগী নেই বলে জানা গেছে।

রোগী না থাকায় আজ বুধবার (১৫ এপ্রিল) থেকে বন্ধ হচ্ছে চীনে জরুরি ভিত্তিতে নির্মিত এ হাসপাতালটি।

হাসপাতালটির প্রেসিডেন্ট ওয়াং জিংহুয়ান বলেন, ‘হাসপাতালটি ভেঙে ফেলা হবে না। যেকোনো দুর্যোগের জন্য এটি স্ট্যান্ডবাই থাকবে।’

তিনি বলেন, ‘আমরা সবাই মিলে করোনার বিরুদ্ধে লড়েছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে রোগী শূন্যের কোটায় নেমে এসেছে। এটি খুবই ভালো কাজে লেগেছে।’

ওয়াং জানান, হাসপাতালে ২ হাজার ১১ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়েছিলেন। এর মধ্যে প্রায় অর্ধেকই মারাত্মক ঝুঁকিতে ছিল। তবে হাসপাতালটিতে মৃত্যুর হার মাত্র ২.৩ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। পরে ওই ভাইরাস গোটা অঞ্চলে দ্রুত ছড়িয়ে পড়ে। উহানে করোনা মোকাবিলায় এবং এর চিকিৎসায় গত ২৫ জানুয়ারি এ হাসপাতালটি নির্মাণের উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মাত্র দুই সপ্তাহে হাসপাতালটি নির্মাণ করে গোটা বিশ্বে সাড়া জাগিয়েছিল বেইজিং সরকার। তখন বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছিল এই হাসপাতাল তৈরির খবর। সফলভাবে করোনা রোগীদের চিকিৎসা শেষে েএবার বন্ধ হচ্ছে চীনের সেই আলোচিত হাসপাতালটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ