• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন |

এবার ময়মনসিংহ লকডাউন ঘোষণা

ময়মনসিংহ, ১৫ এপ্রিল ।। ময়মনসিংহ শহরসহ জেলায় এ পর্যন্ত সাতজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষাণা করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভার সিদ্ধান্ত ও ময়মনসিংহ সিভিল সার্জনের সুপারিশক্রমে সবার সঙ্গে আলোচনা করে ময়মনসিংহ জেলাকে অবরুদ্ধ লকডাউন ঘোষণা করা হলো।

নির্দেশনা অনুযায়ী, এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ বা এ জেলা থেকে অন্য কোনো জেলায় যেতে পারবেন না। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষিপণ্য-খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী এর আওতা বহির্ভূত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ