• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

জয়পুরহাট লকডাউন ঘোষণা

জয়পুরহাট, ১৬ এপ্রিল ।। জয়পুরহাট জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ২জন রোগী সনাক্ত হওয়ায় জয়পুরহাট জেলাকে লকডাউনের আওতায় আনা হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টা থেকে এই লকডাউন কার্যকর হবে বলে জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন জানিয়েছেন। জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সেলিম মিয়া জনকণ্ঠকে জানান জয়পুরহাট জেলার কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের জিন্দারপুর গ্রামের মোঃ ওবায়দুল হক (৪২) পিতা মৃত আবেদ আলী ও মোঃ মোখলেছুর রহমান (৪৭) পিতা মৃত আয়ুব আলী উভয় নারায়নগঞ্জ থেকে কয়েকদিন আগে জিন্দারপুরের বাড়িতে আসে। তারা উভয়ই নারায়গঞ্জের গার্মেন্টস ফ্যাক্টরিটে কর্মরত ছিল। তাদের শারীরিক অসুস্থতা দেখা দিলে তাদেরকে করোনা ভাইরাসের সম্পৃক্ততা রয়েছে কিনা পরীক্ষা করার জন্য তাদের নমুনা সংগ্রহ করে রাজশাহীতে পাঠানো হয়।

রাজশাহী থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় ঐ দুইজনের করোনা ভাইরাস পজেটিভ পাওয়া গেছে মর্মে রিপোর্ট জেলা সিভিল সার্জন দপ্তরে পৌঁছে। এই খবরের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসনের নির্দেশে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে কালাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কালাই থানার ওসিসহ ঐ গ্রামে যায় এবং ঐ দুই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে চিকিৎসার জন্য জেলার আক্কেলপুর উপজেলার গোপীনাথপুরে আইসোলেশন কেন্দ্রে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এই ঘটনায় ঐ গ্রামসহ আশপাশের এলাকাগুলোতে ঐ দুইজনের সংস্পর্শে আর যারা এসেছে তাদের চি‎িহ্নত প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে করোনা ভাইরাস সনাক্ত হওয়ায় জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন জেলার জনগোষ্টির নিরাপত্তার প্রশ্নে বৃহস্পতিবার রাত ১০ থেকে সম্পুর্ন জেলা লকডাউনের আওতায় ঘোষনা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ