• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

দীপ্ত টিভির সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত

ঢাকা, ১৭ এপ্রিল ।। দীপ্ত টেলিভিশনের সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সংবাদের অংশবিশেষ শুধু স্ক্রলে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দীপ্ত টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চ্যানেলটির স্ক্রলেও এই ঘোষণা জানানো হয়েছে।

দীপ্ত টিভির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চার কর্মীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় এই বিভাগের সব কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পজেটিভ শনাক্তদের মধ্যে একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর ও দুই জন প্রডিউসার আছেন।

তারা আরও জানান, পুরো বিভাগের কর্মীদের কোয়ারেন্টিন করায় সংবাদ পরিবেশন আপাতত দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১৭ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়। সংবাদ শুধু স্ক্রলের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তারা।

এছাড়া চ্যানেলটির স্ক্রলে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ থাকবে। এরপর আবার নিয়মিত দীপ্ত টিভির সংবাদ প্রচার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ