• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |

সৈয়দপুরে প্রতিবন্ধি কিশোরী ধর্ষনের শিকার: ধর্ষক গ্রেফতার

সিসি নিউজ, ১৭ এপ্রিল ।। নীলফামারীর সৈয়দপুরে প্রতিবন্ধি কিশোরী (১৬) ধর্ষনের শিকার হয়েছে। প্রতিবেশী ওই ধর্ষকের বাড়িতে ধর্ষনের ঘটনাটি ঘটে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের নিয়ামতপুর শিং পাড়ার  জব্বুর আলী (৪০) নামে ধর্ষককে পুলিশ গ্রেফতার করেছে।

সূত্র মতে, আজ শুক্রবার দুপুরে বিভিন্ন প্রলোভন দিয়ে প্রতিবেশী ওই ধর্ষক প্রতিবন্ধি কিশোরীকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষন করে। পরে প্রতিবন্ধি কিশোরী বিষয়টি আকার ইঙ্গিতে পরিবারকে জানায়। ধর্ষিতার পরিবারের লোকজন গ্রামবাসীকে সাথে নিয়ে ধর্ষককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনায় কিশোরীর বাবা জিকরুল হক নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আতাউর রহমান জানান, আগামীকাল আসামীকে কারাগারে এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন‌্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ