• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন |

জয়পুরহাটে সরকারি ১৪ বস্তা চাল জব্দ, আটক ১

জয়পুরহাট, ১৮ এপ্রিল ।। জয়পুরহাটে ১৪ বস্তা সরকারি চালসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) সকালে কালাই উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামে আটককৃত রানা মিয়ার নিজ বাড়ি থেকে পুলিশ চাল জব্দ করে।

আটককৃত রানা মিয়া উপজেলার মাত্রাই দীঘিপাড়া গুচ্ছগ্রামের শফিকুল ইসলামের ছেলে।

কালাই থানার পুলিশ ওসি (তদন্ত) আব্দুল মালেক জানান, আটককৃত রানা মিয়া সরকারি চাল অবৈধভাবে বিক্রি করে আসছিলেন। দীঘিপাড়া গুচ্ছগ্রামের নিজ বাড়িতে অবৈধ ভাবে মজুত রেখে চালগুলো বিক্রি করছেন। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি ১৪ বস্তা চাল জব্দসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে কালাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ