• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

লুডু খেলার ঝগড়ায় শিশুর আত্মহত্যা

নোয়াখালী, ১৯ এপ্রিল ।। লুডু খেলা নিয়ে ঝগড়ার জের ধরে নোয়াখালীর কোম্পানীঞ্জ উপজেলায় পারভীন আক্তার (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার চর এলাহী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গাংচিল এলাকার প্রবাসী আবদুল গফুরের মেয়ে। শনিবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে।

স্বজনরা জানান, লুডু খেলাকে কেন্দ্র করে শুক্রবার রাতে পারভীন ও তার ছোট ভাইয়ের ঝগড়া হয়। এরই সূত্রে মা রেগে পারভীনকে চড় থাপ্পড় দেন। অভিমান করে রাতে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পারভীন। সকালে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে তার সাড়া পাননি। পরে দেখা যায় গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মো.আরিফুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ